
ডেক্স রিপোর্টঃ অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস ও এর অনুমোদিত পরিবেশক নিটল মটরস বাংলাদেশে নতুন টাটা এলপিও ১৬১৬ বাস চেসিস বাংলাদেশের বাজারে এনেছে।
বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স ও ড্রাইভ এবিলিটির ওপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং তারা কম খরচে এর মালিক হতে পারবেন।
টাটা এলপিও ১৬১৬ প্রমাণিত এবং নির্ভরযোগ্য কুমিন্স ৫.৯এল ইঞ্জিন দ্বারা চালিত, একটি জি-৬০০ গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত, যা ১৪০০ আরপিএম এ ১৬০এইচপি শক্তি এবং ৫৬৯ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি বিভিন্ন ধরনের বডি বিল্ডিং এর সুবিধার জন্য একটি সোজা ফ্রেমের চ্যাসিস এবং ইনসুলেটেড ফ্রন্ট অ্যান্ড কাঠামোসহ সরবরাহ করা হয়, যা অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত।
চেসিসটি ৫৭০০ মিমি হুইলবেসে পাওয়া যাচ্ছে, যার সঙ্গে একটি শক্তিশালী ওয়েভেলার সাসপেনশন ও ইন্টিগ্রাল হাইড্রোলিক পাওয়ার-সহায়ক টিল্ট এবং টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং রয়েছে।