
ডেক্স রিপোর্টঃ নির্মাণ সামগ্রী পরিববনে জন্য টাটার হেভিডিউটি টিপার TATA LPK 2518 বাজারে এনেছে বাংলাদেশে টাটার এক মাত্র পরিবেশক নিটল মোটরস লিঃ।
নিটল মোটরস লিঃ এর সূত্র মতে এই টিপারের সবগুলো বৈশিষ্ট্যি ব্যবসায়ে আনবে সাশ্রয় এবং দেবে অধিক মুনাফা। নির্মাণ সামগ্রী পরিববনে জন্য LPK 2518 তাই একটি দুর্দান্ত টিপার।
LPK 2518 এর ডিজাইন করা হয়েছে হেভিডিউটি এপ্লিকেশনের জন্য। দশ চাকার LPK 2518 টিপারের ধারণক্ষমতা বেশি হওয়ায়, কম ট্রিপে নিশ্চিত করে সর্বোচ্চ মুনাফা! তাই মাইনিং ও কনস্ট্রাকশন সেক্টরের ব্যবসায় এই টিপার অর্জন করেছে বিপুল আস্থা।
আধুনিক প্রযুক্তির ‘LPK 2518’ টিপার ট্রাকটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
১. ১৮৩ হর্স পাওয়ার/ ৬৮০ NM টর্কের Cummins ইঞ্জিন দেয় অধিক লোড ও বেশি ট্রিপের নিশ্চয়তা।
২. কঠিন পরিস্থিতিতে ড্রাইভিং এবং জ্বালানি সাশ্রয়ের সুবিধা দেয় টাটা G-1150 গিয়ারবক্স।
৩. ৩৮০ ডায়ামিটার ক্লাচ দেয় অধিক স্থায়িত্ব এবং সহজ গিয়ার সিফটের সুবিধা।
৪. বিরতিহীন অপারেশন এবং জ্বালানি সাশ্রয়ের জন্য আছে ৩০০ লিটার বড় ফুয়েল ট্যাংক।
৫. জটিল রোড কন্ডিশন মোকাবেলার জন্য আছে বৃহদাকার ১০.০০x২০ টায়ার।
নিটল মোটরস লিঃ দিচ্ছে দেশের সর্ববৃহৎ সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক এর নিশ্চয়তা।