ডেক্স রিপোর্টঃ ভারতের আইশার তৈরি স্কাইলাইন ২০.১৫ চেসিস দেশে এনেছে র্যাংগস মোটরস লিমিটেড। বাসের জন্য তৈরি চেসিসটির ২৫০০ আরপিএমে সর্বোচ্চ অশ্বশক্তি ১৮০ এইচপি এবং সর্বোচ্চ টর্ক ১৫০০ আরপিএমে ৭১০ নিউটন মিটার (এনএম)। ৩৮০ মিলিমিটার ডায়ামিটার ক্লাচ প্লেটের চেসিসটিতে ৬ গতির ওভার ড্রাইভ ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে।
কুমিনস ইনলাইন বি ৫.৯ প্রযুক্তির বিএস থ্রি ইঞ্জিন সুবিধার চেসিসটি দিয়ে তৈরি বাস ৫০ জন যাত্রী নিয়ে সর্বোচ্চ ১০৪ কিলোমিটার গতিতে পথ চলতে পারবে। চেসিসটিতে ওয়েভেলার সাসপেনশন এবং এয়ার সাসপেনশন সুবিধা থাকায় স্বচ্ছন্দে দীর্ঘ সময় ভ্রমণ করা যায়। নিরাপত্তার জন্য আইশার স্কাইলাইন চেসিসের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং র্যাডিয়েল টায়ার। চেসিসটি ২৫০ লিটার জ্বালানি ধারণ করতে পারে। ২৮ থেকে ২৯ লাখ টাকার মধ্যে কেনা যাবে চেসিসটি।
র্যাংগস মোটরস থেকে জানানো হয় দেশের বেশির ভাগ গণপরিবহনেই আইশারের চেসিস ব্যবহার করা হচ্ছে। দীর্ঘস্থায়ী, আরামদায়ক ও কম খরচে বেশি পথ চলার সুযোগ দিতেই নতুন চেসিসটি উন্মুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ট্রাকের চেসিস সংযোজন করেছে তারা। ভবিষ্যতে বাসের চেসিসও দেশে সংযোজনের পরিকল্পনা রয়েছে।’
চেসিস নির্মাণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভলভো আইশারের সঙ্গে র্যাংগস মোটরস দীর্ঘদিন একসঙ্গে কাজ করছে। এই চেসিসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রাক রেসিস্ট্যান্ট ও জ্বালানি সাশ্রয়ী।