1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্বাচনের সময় মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা, তবে নিতে হবে অনুমতি

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ যেসব সাংবাদিক নির্বাচন কাভার করবেন তারা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটের দিনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয় বা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে জাতীয় নির্বাচনের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

জাতীয় নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না- এমন নির্দেশনা থেকে ২৬ সেপ্টেম্বর সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১২ এপ্রিল নির্দেশনাটি জারি করার পর থেকেই বিষয়টি নিয়ে সাংবাদিকরা আপত্তি জানায়।

নির্বাচন কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, যেসব সাংবাদিক নির্বাচন কাভার করবেন তারা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটের দিনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ১২ এপ্রিল সংবাদকর্মীদের ভোটের দিন সংবাদ সংগ্রহ করার বিষয়ে নীতিমালা জারি করে ইসি।

এতে বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিকসংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে।

নীতিমালায় ভোট কেন্দ্রের ভিতরে এবং ভোট গণনার সময় সাংবাদিকরা লাইভ সম্প্রচার করতে পারবেনা বলেও উল্লেখ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান বলেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসন্ন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

Source: TBS

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park