
ডেক্স রিপোর্টঃ যাত্রীদের বিমানবন্দর থেকে রানওয়েতে পৌঁছে দিতে নতুন অত্যাধুনিক ৫টি র্যাম্প কোচ যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অত্যাধুনিক অটোমেটেড দরজা সম্বলিত, বিলাসবহুল কোচের এসব পরিবহন যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে। সেই সাথে বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতে আরামদায়ক অনুভূতি দেবে এসব কোচ।
বিমান বাংলাদেশ প্রথম ধাপে ৫টি র্যাম্প কোচ এনেছে। এছাড়াও আরও কিছু কোচ আসবে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য কর্মীদের শরীরে প্রতিস্থাপনের জন্য ক্যামেরা ও কিছু ইক্যুইপমেন্ট বসাবে বিমান।