1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবেন সোমবারে

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে জারি করা সতর্ক সংকেত রোববার (১ অক্টোবর) বিকেলে প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অনুকুলে থাকলে আগামীকাল সোমবার সকালে টেকনাফ থেকে জাহাজ গিয়ে সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।

গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে এসে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক। রোববার (১ অক্টোবর) দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত বলবৎ রাখায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে এদিনও আটকেপড়া পর্যটকেরা ফিরতে পারেননি।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আজ সোমবার ২ অক্টোবর টেকনাফ থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে। পর্যটকরা ফিরতে পারবেন।’

সুত্রঃ টিবিএস

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park