স্যাটেলাইট চিত্রে দেখা জাহাজগুলোর দাম আমাদের জানা নেই, তবে তার সমতুল্য বিলাসবহুল ইয়টগুলোর দাম কয়েক কোটি থেকে ১০০ মিলিয়ন ডলারের (৭৫ মিলিয়ন পাউন্ড) বেশি হয়ে থাকে। কিমের অনেক ছোট, ২৯ মিটার দৈর্ঘ্যের প্রিন্সেস ইয়টটির মূল্য আগে প্রায় সাত মিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছিল।
অনলাইন রিপোর্টঃ এ বছর জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত উত্তর কোরিয়ার ওনসান উপকূলের কাছে স্যাটেলাইট চিত্রে একটি ৮০ মিটার (২৬৩ ফুট) প্রমোদতরীকে বারবার দেখা গেছে।
বিলাসবহুল জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এর ডেক বরাবর অবস্থিত ৫০ মিটারের সুইমিং পুলটি, যার এক প্রান্তে কয়েকটি ওয়াটার স্লাইড রয়েছে।
একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে কয়েকমাস নিষ্ক্রিয় থাকার পর, জুলাই মাসের শুরুতে এটিকে 'কালমা উপদ্বীপ' নামে পরিচিত উপকূলীয় অঞ্চলের জলভাগে স্থানান্তর করা হয়।
এটি ওনসানের কাছাকাছি, যা সমুদ্রতীরবর্তী একটি অবকাশযাপন কেন্দ্র এবং যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার পরিবারের ব্যবহৃত একটি বিশাল ভিলা রয়েছে।
ওই বিলাসবহুল জাহাজটি সেখানে চলাচলকারী একমাত্র বড় জাহাজ ছিল না। বিবিসির বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে কিমের ভিলার কাছে আরও কয়েকটি জাহাজকে বারবার দেখা গেছে।
ধারণা করা হয়, ওই জাহাজগুলো কিম ও তার পরিবার ব্যবহার করে। উত্তর কোরিয়ার সাবেক কর্মকর্তা, দলত্যাগী নেতা-কর্মী এবং বিশেষজ্ঞরা বলেন, শাসকগোষ্ঠীর নেতৃত্বের সঙ্গে সম্পর্কহীন কারো পক্ষে দেশটিতে ওই আকারের জাহাজের মালিক হওয়া বা অবাধে তা ব্যবহার করা কঠিন।
রি জং হো বলেন, 'শীতকালে সেগুলোকে শিপইয়ার্ডে রাখা হতো। গ্রীষ্মকাল এলে সেগুলোকে বের করে কিম জং আনের ভিলাতে বা কালমার দিকে নিয়ে যাওয়া হতো এবং সাঁতার ও বিনোদনের জন্য ব্যবহার করা হতো।'
রি জং হো একসময় দেশটির ওয়ার্কার্স পার্টির ৩৯ নম্বর কার্যালয়ের একজন কর্মকর্তা ছিলেন, যে কার্যালয়কে নেতৃত্বের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বলে মনে করা হয়।
উত্তর কোরিয়ার রক্ষণশীল একনায়কতন্ত্রের শীর্ষপদে যারা বসে আছেন, তাদের সম্পদের পরিমাণ নির্ণয় করা দেশটির অর্থনৈতিক পরিসংখ্যানের মতোই কঠিন।
জাতিসংঘ ও অন্যান্য সংস্থা অনুমানের ওপর নির্ভর করে উত্তর কোরিয়াকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে শ্রেণিবদ্ধ করে।
কিন্তু দেশটির বিশেষভাবে বিশাল একটি সামরিক বাজেট রয়েছে, যা বৈশ্বিক নিষেধাজ্ঞাধীন এক পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করে যাচ্ছে।
২০২৫ সালের জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ উত্তর কোরীয় নাগরিক 'পরিকল্পিত, ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' শিকার হয়ে জীবনযাপন করছেন।
দেশটিতে রয়েছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ব্যাপক জবরদস্তিমূলক শ্রম ব্যবস্থা এবং দীর্ঘস্থায়ী খাদ্য সংকট, যার ফলে জনসংখ্যার আনুমানিক ৪০ শতাংশ অপুষ্টিতে ভুগছে। কিন্তু এই শাসকগোষ্ঠী নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য দীর্ঘকাল ধরেই পরিচিত।
স্যাটেলাইট চিত্রে দেখা জাহাজগুলোর দাম আমাদের জানা নেই, তবে তার সমতুল্য বিলাসবহুল ইয়টগুলোর দাম কয়েক কোটি থেকে ১০০ মিলিয়ন ডলারের (৭৫ মিলিয়ন পাউন্ড) বেশি হয়ে থাকে।
কিমের অনেক ছোট, ২৯ মিটার দৈর্ঘ্যের প্রিন্সেস ইয়টটির মূল্য আগে প্রায় সাত মিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছিল।
যদিও শুধু নৌযানের অবস্থান থেকে পরিবারটির আসল ঠিকানা নিশ্চিতভাবে জানা যায় না। তবে তাদের গতিবিধি, যা কিমের জনসমক্ষে উপস্থিতির বিরতির সময়ের সাথে মিলে যায়, এমন কিছু কার্যকলাপের দিকে ইঙ্গিত করে যা অন্যথায় লোকচক্ষুর আড়ালেই থেকে যেত।
সূত্র- TBS
Photo: BBC