1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

টেকনাফ-সেন্টমার্টিন নৌ- রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ- রুটে ৫১৭ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল ‘বার আউলিয়া’.

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করে ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু করা হয়েছে।

তিনি জানান, সাগরের আবহাওয়ার ওপর জাহাজ চলাচল নির্ভর করবে। পরিস্থিতি খারাপ হলে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এই জাহাজটি এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর বৈঠকের মাধ্যমে অন্যান্য জাহাজ চলাচল করবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল নিয়ে জাহাজটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে।

‘বার আউলিয়া’ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, জাহাজ পরীক্ষামূলক চালু হয়েছে। তবে ইতোমধ্যে অনলাইনে অনেকেই টিকিট বুকিং করেছেন। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি বছরের ২০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফনদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে উঠে। নাব্যতা সংকটের কারণে মাঝেমধ্যে জাহাজ আটকানোর ঘটনা ঘটে থাকে।

সুত্রঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park