1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস অন্তর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অনলাইন রিপোর্টঃ শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকায় (সাইলেন্ট জোন) নিয়মিত অভিযান পরিচালনা, অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ এবং আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআরটিএ ও রাজউকের চেয়ারম্যান, ডিএমপি কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

নির্দেশনায় নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন, চালক ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করা এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে। অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও প্রচারণা চালানোর পাশাপাশি আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া শব্দদূষণ নিয়ে জনসাধারণের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে বিশেষ ব্যবস্থা, প্রয়োজনে হটলাইন চালু এবং অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতা তৈরির কথাও বলা হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস অন্তর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিটে বেলা বলেছে, রাজধানী ঢাকায় যানবাহনের অপ্রয়োজনীয় ও উচ্চ শব্দের হর্ন, শিল্পকারখানা, নির্মাণকাজ, জেনারেটর, সামাজিক অনুষ্ঠান এবং আতশবাজি শব্দদূষণের অন্যতম উৎস। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের আশপাশের ১০০ মিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় নিয়মিত শব্দদূষণ হচ্ছে।

বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. আশরাফ আলী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হাসানুল বান্না।

(Source- TBS)

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park