1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

ডিএনসিসির “স্মার্ট অন স্ট্রিট পার্কিং” অ্যাপ চালু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ রাজধানী ঢাকায় গাড়ি পার্কিং সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বুধবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়।

‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ অ্যাপটি গুলশান এলাকার আটটি বিভিন্ন সড়কে ২০২টি পার্কিং স্পট কভার করবে।

যত্রতত্র পার্কিং সমস্যা দূর করতে ঘণ্টাপ্রতি টাকা পরিশোধ করে এই অ্যাপের মাধ্যমে সড়কের পাশে পার্কিং সুবিধা পাওয়া যাবে।

এই অ্যাপের মাধ্যমে গাড়ির মালিক বা চালক দেখতে পাবেন আশেপাশে কোথায় পার্কিং স্লট ফাঁকা আছে। পরে সেখানে গিয়ে অ্যাপ ব্যবহার করে যে কেউ তাদের গাড়ি পার্কিং করতে পারবেন। অন স্ট্রিট পার্কিংয়ের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি স্মার্ট পার্কিং’।

প্রথম দিকে স্মার্ট পার্কিং সেবার ফি ক্যাশ পেমেন্ট হিসেবে নেওয়া হবে না। এটি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক কার্ড দিয়ে। এছাড়া পার্কিং স্থানে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

তবে যাদের এসব সুবিধার জন্য ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই, তাদের পার্কিং কার্ড দেওয়া হবে। আর সেখান থেকেই পার্কিং চার্জ কেটে নেবে কর্তৃপক্ষ।

সুত্রঃ টিবিএস

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park