1. admin@paribahanbarta.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো পিংক বাসে নেই পর্যাপ্ত যাত্রী, প্রতিদিন বিপুল অংকের টাকা লোকসান সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসি-র বাংলাদেশে SUV এর বিক্রি কেন বাড়ছে? নতুন ট্রাক কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি

দেশের বাজারে এলো হোন্ডার নতুন ডিও স্কুটার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্সঃ শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে নতুন ডিও স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। শুক্রবার (৯ অক্টোবর) ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে ১১০ সিসির অটোমেটিক গিয়ার সমৃদ্ধ এই স্কুটারটি রাজধানীতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে।

নতুন ডিও স্কুটারে রয়েছে ১১০ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএমে ১০.৮২ পিএস শক্তি এবং ৫,৫০০০ আরপিএমে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে অটোমেটিক গিয়ার থাকায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহজে স্কুটারটি চালানো যায়। যানজটে সুবিধা দিতে এতে যুক্ত করা হয়েছে আইডলিং স্টপ সিস্টেম (আইএসএস) ও এসিজি সাইলেন্ট স্টার্টার। নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে কমবি ব্রেক সিস্টেম (সিবিএস) এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম।

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, তরুণদের পাশাপাশি নারী-পুরুষ এবং প্রথমবারের মতো যারা দুই চাকার যান চালাচ্ছেন, তাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে এই স্মার্ট পরিবহন সমাধান আনা হয়েছে। সাশ্রয়ী মূল্যে হোন্ডার মান বজায় রেখে এটি বাজারে আনা হয়েছে বলে জানান তিনি।

শহরের যানজটের কথা মাথায় রেখে স্কুটারটির আসন উচ্চতা ৭৬৫ মিলিমিটার, প্রশস্ত ৬৮০ মিলিমিটার এবং ওজন ১০১.৫ কেজি রাখা হয়েছে। দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য এতে রয়েছে ১৮ লিটারের জ্বালানি স্টোরেজ, ওপেন গ্লাভবক্স, ফ্লোরবোর্ড স্পেস এবং ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট। সিট না খুলেই জ্বালানি নেওয়ার জন্য রয়েছে এক্সটার্নাল ফুয়েল লিড এবং আকর্ষণীয় ডিআরএল হেডল্যাম্প।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, নতুন ডিওতে সহজ নিয়ন্ত্রণ, স্টাইল ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির চমৎকার সমন্বয় করা হয়েছে, যা প্রতিদিনের যাতায়াতে একটি দারুণ রাইডিং অভিজ্ঞতা দেবে।

নতুন এই স্কুটারের সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টিসহ পাঁচটি ফ্রি সার্ভিস ও দুটি পেইড সার্ভিস দেওয়া হচ্ছে। ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক—এই তিন রঙে স্কুটারটি পাওয়া যাবে। আজ থেকে সারা দেশের হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে এটি পাওয়া যাচ্ছে এবং এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park