1. admin@paribahanbarta.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো পিংক বাসে নেই পর্যাপ্ত যাত্রী, প্রতিদিন বিপুল অংকের টাকা লোকসান সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসি-র বাংলাদেশে SUV এর বিক্রি কেন বাড়ছে? নতুন ট্রাক কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি

দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ জ্বালানি খরচ কম হওয়ায় বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা ও ব্যবহার বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে দীপাল ব্র্যান্ডের নতুন মডেলের আধা বৈদ্যুতিক গাড়ি—প্লাগড ইন হাইব্রিড ইলেকট্রিক ভেইকেল (পিএচভি) এনেছে ডিএইচএস অটোস লিমিটেড। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ঘরানার ‘দীপাল এস০৫ পিএইচইভি’ মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএইচএস অটোস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীপাল এস০৫ পিএইচইভি মডেলের গাড়িটি ইভি মোডে চালালে প্রতি কিলোমিটার পথ পাড়ি দিতে খরচ হয় মাত্র আড়াই টাকা। ফলে প্রতিদিনের জ্বালানি খরচ কম হয়। শুধু তা–ই নয়, বিদ্যুৎ ও জ্বালানির সমন্বয়ে একবারে ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে গাড়িটি। ফলে দূরের যাত্রায় জ্বালানি বা চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

গাড়িটিতে উন্নত ব্যাটারি প্রযুক্তির ২৭ দশমিক ২৮ কেডব্লিউএইচ ক্ষমতার সিএটিএল ব্যাটারি থাকায় দীর্ঘদিন ভালো থাকে। শক্তিশালী মোটরযুক্ত বিলাসবহুল এই গাড়ির বাহ্যিক নকশাও আকর্ষণীয়। গাড়িটি কিনলে ব্যাটারিতে ৮ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে তিন বছরের সার্ভিসিং–সুবিধা পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park