1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

পুলিশের ছাড়পত্র ছাড়া কন্টেইনারে জ্বালানি বিক্রি করা যাবে না

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

অনলাইন ডেক্সঃ ঢাকার জ্বালানি স্টেশন মালিকদেরকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছাড়পত্র ছাড়া কন্টেইনারে জ্বালানি বিক্রি না করতে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান শনিবার (১১ নভেম্বর ২০২৩) সকল ওসি, অপরাধ বিভাগের উপ-কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনারদের উদ্দেশে ১০ দফাবিশিষ্ট একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
‘বাড়ি, কারখানা এবং শিল্পকারখানার জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংশ্লিষ্ট থানার ওসির নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে বিক্রি করা হবে এবং পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশনের রাখা রেজিস্টারে [বিক্রির তথ্য] রেকর্ড করতে হবে,’ প্রজ্ঞাপনে বলা হয়।
জ্বালানি স্টেশন মালিকদেরকে রিজার্ভয়ারে জ্বালানি লোডিংয়ের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সে সময়ে কোনো গাড়িকে পেট্রোল পাম্পে প্রবেশ করতে না দিতে বলা হয়েছে।
প্রতিটি পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশন এলাকা রাত্রিকালীন দর্শনক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসাতে এবং এসব ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারটি সুরক্ষিত জায়গায় স্থাপন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সুত্রঃ টিবিএস

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park