1. admin@paribahanbarta.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো পিংক বাসে নেই পর্যাপ্ত যাত্রী, প্রতিদিন বিপুল অংকের টাকা লোকসান সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসি-র বাংলাদেশে SUV এর বিক্রি কেন বাড়ছে? নতুন ট্রাক কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি

বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্সঃ চলতি বছর দফায় দফায় তেলের দাম বাড়ার কারণে গাড়ির জ্বালানি খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে; আর তাই অনেকেই হাইব্রিড গাড়ির পাশাপাশি সিএনজি এবং এলপিজিতে (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) চলা গাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন। হাইব্রিড গাড়িতে জ্বালানি খরচ কম হলেও ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, ব্রেক বুস্টারের মতো বাড়তি যন্ত্রাংশ থাকে। এগুলোর যত্ন নিতে হয় নিয়মিত, তাই রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলক বেশি পড়ে। অন্যদিকে সিএনজি সস্তায় পাওয়া গেলেও গ্যাস–সংকটের সময় বেশ সমস্যা হয়ে থাকে, ট্যাংকও হয় বড়।

সিএনজির মতো উচ্চ চাপে প্রবেশ করতে না হওয়ার কারণে এলপিজির ট্যাংক বেশ হালকা ও আকারে ছোট হয়। ফলে এলপিজিতে চলা গাড়ি বেশ নিরাপদ। শুধু তা–ই নয়, অকটেনের প্রায় অর্ধেক দাম হওয়ায় এই জ্বালানি বেশ সাশ্রয়ী। এক্সপ্যান্ডার এলপিজিতে প্রতি কিলোমিটারে খরচ হয় ৭ টাকা, যা তেলে চলা গাড়ি থেকে ৪০ শতাংশ সাশ্রয়ী। এসব সুবিধার কারণে এলপিজিতে চলা মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো মডেলের গাড়ি বাংলাদেশেই তৈরি করে বাজারজাত করছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।।

মিতসুবিশি মোটরস বাংলাদেশের তথ্যমতে, গাজীপুরের র‍্যাংকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাত আসনের মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি তৈরি করা হচ্ছে। ইকো ছাড়াও ক্ল্যাসিক, প্রিমিয়াম এবং স্পোর্টস নামের তিনটি সংস্করণ রয়েছে এসইউভি ঘরানার গাড়িটিতে। ইকোর পাশাপাশি বাকি তিনটি সংস্করণও চাইলে এলপিজিতে রূপান্তর করে নেওয়া যায়। বাংলাদেশে তৈরি গাড়িগুলো দাম আমদানি করা একই মডেলের গাড়ির চেয়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম।

মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়িতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৫ লিটার মাইভেক ইঞ্জিন। গাড়িটির চাকার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিলিমিটার হওয়ায় দেশের রাস্তাঘাটে স্বচ্ছন্দে চলাচল করা যায়। শুধু তা–ই নয়, গাড়িটি তৈরির সময় এক্সপ্যান্ডার ইকো সংস্করণে উন্নত মানের ইউরোপিয়ান এলপিজি কিট যুক্ত করা হয়, ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

৪০ লিটারের এলপিজি ট্যাংক ও ৪৫ লিটারের অকটেন ট্যাংক থাকায় দূরের পথেও জ্বালানি শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো গাড়িতে। গাড়িটির এলপিজি সিলিন্ডার চেসিসের নিচে বসানো থাকে, ফলে বুটস্পেসের পুরো জায়গাই কাজে লাগানো যায়। গাড়িটি কিনলেএলপিজি কিটে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে এক বছরের সার্ভিস সেবাও পাওয়া যাবে। এই গাড়ির দাম ৩৬ লাখ টাকা।

সূত্র- প্রথম আলো

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park