1. admin@paribahanbarta.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো পিংক বাসে নেই পর্যাপ্ত যাত্রী, প্রতিদিন বিপুল অংকের টাকা লোকসান সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসি-র বাংলাদেশে SUV এর বিক্রি কেন বাড়ছে? নতুন ট্রাক কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন দেশের বাজারে নতুন হাইব্রিড এসইউভি

বাংলাদেশে SUV এর বিক্রি কেন বাড়ছে?

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ একটা সময় বাংলাদেশে private vehicle মানেই ছিল sedan। কিন্তু গাড়ির বাজারের সাম্প্রতিক data দেখলে মনে হচ্ছে, বাংলাদেশের মানুষের গাড়ি কেনার পছন্দই ধীরে ধীরে বদলে যাচ্ছে।

২০২২ সালে BRTA-তে 16,695টি private passenger car registered হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 9,387টিতে।

অন্যদিকে BRTA এর Jeep/SUV category ২০২২ সালের 10,240টি registration থেকে ২০২৫ সালে বেড়ে হয়েছে 10,732টি। অর্থাৎ private car market দুর্বল হলেও বড় vehicle এর demand পুরোপুরি হারিয়ে যাচ্ছে না। বলা যায়, মানুষ গাড়ি কেনা বন্ধ করছে না, গাড়ি কেনার ধরন বদলাচ্ছে।

তাহলে SUV কেন?

প্রথম কারণ practicality। ঢাকার ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা, speed breaker, family use, বেশি cabin space এবং higher seating position – সব মিলিয়ে SUV অনেক buyer এর কাছে sedan এর তুলনায় বেশি practical। এর সঙ্গে যোগ হয়েছে crossover SUV এর জনপ্রিয়তা।

আজকের SUV মানেই বিশাল engine বা luxury vehicle নয়। Compact এবং hybrid SUV-ও বাজারে আছে। ফলে অনেক buyer এর কাছে SUV এখন luxury এর পাশাপাশি comfort + practicality + lifestyle-এর combination।

বিশ্বের trend ও একই। IEA এর হিসাবে, ২০২৩ সালে বিশ্বের মোট car sales এর ৪৮% ছিল SUV। Advanced economies এ এই share ৫০% ছাড়িয়েছে। IEA বলছে comfort, status এবং automakers এর marketing strategy এই shift এর অন্যতম কারণ।

অর্থাৎ বাংলাদেশের SUV trend একেবারে isolated phenomenon নয়।

কিন্তু private car কমছে কেন?

এখানেই বাংলাদেশের economic story। গাড়ির দাম বেড়েছে। Dollar exchange rate, import cost, higher borrowing cost এবং inflation—সব মিলিয়ে private car কেনা আগের চেয়ে expensive decision হয়েছে। পরিবারে প্রয়োজনে দুইটা আলাদা গাড়ি না নিয়ে তাই একটা বড় SUV এর দিকে নজর সবার।
The Daily Star এর পাশাপাশি ২০২৬ সালে private car registrations এর ১৩ বছরের সর্বনিম্নে নেমে যাওয়ার পেছনে higher vehicle prices, supply chain disruption এবং borrowing cost এর কথা উল্লেখ করেছে।

তাই একজন buyer এখন শুধু “কোন গাড়িটা দেখতে ভালো?” এটা ভাবছেন না। ভাবছেন— “আমার টাকা দিয়ে কোন গাড়ি সবচেয়ে বেশি utility দেবে?” এখানেই SUV এর advantage।

আরেকটা বড় নজর দেওয়ার মতো জায়গা motorcycle এর বিক্রি বাড়তে শুরু করা..

২০২২ সালে BRTA 5.07 লাখ motorcycle registered করেছিল। ২০২৩ সালে তা নেমে হয় 3.10 লাখ। ২০২৪ সালে আরও কমে 2.63 লাখ। কিন্তু ২০২৫ সালে আবার বেড়ে 2.90 লাখে উঠেছে। আর ২০২৬ সালের জানুয়ারি–আগস্টেই registration হয়েছে 2.10 লাখ। এই pace পুরো বছর চললে প্রায় 3.15 লাখ motorcycle হতে পারে।

তাই, আপনার neighbourhood এর দিকে তাকালে যে জিনিসটা দেখা যায়, সেটা আসলে data এর সঙ্গেও মিলে যায়। প্রায় প্রতিটি পাড়া – মহল্লায় এখন motorcycle service shop, parts এর দোকান, washing/cleaning point, reselling point

Truck ও covered van ও একটা interesting অর্থনৈতিক signal দিচ্ছে।

Truck registration:
2023 → 2,292
2024 → 2,671
2025 → 4,581

Covered van:
2023 → 1,874
2024 → 2,949
2025 → 4,309

২০২৬ সালের জানুয়ারি–আগস্টেই আরও 3,539 trucks এবং 2,747 covered vans registered হয়েছে।

এগুলো শুধু গাড়ি নয়। এগুলোর পেছনে আছে— e-commerce, FMCG distribution, warehousing, retail distribution, manufacturing, logistics, last-mile delivery…

অর্থাৎ Bangladesh এর vehicle data আমাদের consumer behaviour এর পাশাপাশি business activity এর একটা ছোট window ও দেখাচ্ছে।

তবে এটাকে সরাসরি “economy booming” বলা যাবে না। Fleet replacement এবং আগের দুর্বল demand এর পর recovery ও এর পেছনে থাকতে পারে।

অনেকেই এখন এই পোস্ট দেখে প্রশ্ন করতে পারেন, গাড়ি কেনা কি investment?

সরাসরি বললে, না। গাড়ি সাধারণত একটি depreciating asset.. মানে সময় যাওয়ার সঙ্গে এর resale value কমে। তাহলে গাড়ি কেনার decision নিয়ে একজন financially intelligent মানুষ কেন এত ভাববেন?
কারণ গাড়ি শুধু একটি asset নয়, এটি একটি বড় capital allocation decision।

একজন buyer এর ভাবা উচিত:
– আমি কত টাকা গাড়িতে আটকে রাখছি?
– Fuel, maintenance ও insurance-এ বছরে কত খরচ হবে?
– Resale value কেমন থাকবে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—গাড়িটি আমার কতটা সময় ও convenience তৈরি করবে?

বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে, নিজের গাড়ি/বাইক প্রতিদিন কয়েক ঘণ্টা সময় বাঁচাতে পারে। Family mobility, work commute বা business use এর ক্ষেত্রে সেই convenience এরও একটা economic value আছে।

অন্যদিকে একই টাকা যদি business, financial asset বা অন্য কোনো productive investment এ রাখা যায়, সেটার potential return ও বিবেচনায় নিতে হবে।

তাই প্রশ্নটা শুধু “গাড়ি কিনব কি না?” নয়। বরং— “এই গাড়িতে আমার টাকা রাখার economic value কী?”

আর এখান থেকেই vehicle market এর পরবর্তী বড় পরিবর্তনটা আরও interesting হয়ে ওঠে—EV!

বাংলাদেশ এখনো EV adoption এর দিক থেকে অনেক পিছিয়ে। BRTA তে formal EV registration শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে। ২০২৬ সালের মে পর্যন্ত BRTA এর হিসাবে 669টি EV registered হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের মোট vehicle market এর তুলনায় EV adoption এখনো খুবই ছোট।

কিন্তু এখানেই future investment opportunity। কারণ, EV বাড়লে শুধু গাড়ি বিক্রি বাড়বে না।
মোটরসাইকেল এর neighbourhood stores এর মতো এখানেও তৈরি হবে নতুন ecosystem:
EV charging station, Battery service, Battery recycling, EV maintenance, Power electronics, Charging equipment, Fleet electrification, Care Centers etc.

২০২৬ সালের budget proposals এ imported EV chargers এবং charging stations এর ওপর existing duties/taxes তুলে দেওয়ার প্রস্তাবও এসেছে—যা charging infrastructure তৈরির জন্য policy push এর signal।

আর Bangladesh এর fuel price ও fuel supply pressure যদি দীর্ঘমেয়াদে বাড়ে, তাহলে fuel cost saving এর কারণে EV adoption এর economic case আরও শক্তিশালী হতে পারে।

কিন্তু এখানে একটা বড় “if” আছে।

Electricity crisis সমাধান না করে EV revolution সম্ভব নয়। আপনি যদি petrol/diesel গাড়ির বদলে electric গাড়ি কিনেন, কিন্তু charging এর সময় electricity না থাকে—তাহলে সমস্যাটা শুধু fuel pump থেকে charging station এ চলে যাবে।

তাই EV adoption এর সঙ্গে সঙ্গে দরকার— reliable electricity, adequate generation capacity, stable grid, charging infrastructure, standardised charging network, এর battery ecosystem

অর্থাৎ vehicle infrastructure আর energy infrastructure কে একসঙ্গে এগোতে হবে।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park