1. admin@paribahanbarta.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা

বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রিক ট্রাক ২৯০ টন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ সবুজ শক্তির ব্যবহার সব ক্ষেত্রেই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক ব্রিটিশ বহুজাতিক মাইনিং কোম্পানি অ্যাংলো আমেরিকানও অবশেষে সবুজ শক্তির বিপ্লবে সামিল হলো।তারা বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক ডাম্প ট্রাক নির্মাণ করছে যা চলতি বছরেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।২৯০ টনের ট্রাকটি নির্মাণে কোম্পানিটিকে ব্রিটিশ কোম্পানি উইলিয়ামস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং এবং ফরাসি কোম্পানি ইনজি কোম্পানিটিকে সহযোগিতা করছে।

ইনজির হাইড্রোজেন প্রযুক্তি, উইলিয়ামসের লিথিয়াম আয়ন ব্যাটারি সিস্টেমের সমন্বয়ে অ্যাংলো আমেরিকার কোমাতসু ট্রাকগুলো আগামী দিনে হয়ে উঠবে সবুজ ডাম্পিং ট্রাক। বিশাল এই ট্রাকের ডিজেল ইঞ্জিনকে প্রতিস্থাপন করে বসবে এক হাজার কিলোওয়াট ধারণক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ফলে ট্রাকটি হাইড্রোজেন ও ইলেকট্রিক, দুটি শক্তিতেই চলতে সক্ষম হবে।উল্লেখ্য, হাইড্রোজেন জ্বালানি হিসেবে কোনও কার্বন নিঃসরণ করে না। লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে সমন্বিত এই শক্তি প্রযুক্তি ট্রাকগুলোকে প্রচলিত ডিজেল চালিত ট্রাকগুলোর সমান বা আরও শক্তিশালী করে তুলবে।২০৩০ সালের মধ্যে কোম্পানিটি কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমাতে কাজ করে যাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা সফল হলে অ্যাংলো আমেরিকা তাদের সব ডাম্প ট্রাককে এই প্রযুক্তিতে সংস্কার করবে বলে জানা গেছে।

Source: techshohor

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park