1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

যাত্রীর ছবি তুলে রাখা সহ পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে ডিএমপি

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১২ নভেম্বর) জারি করা এই গাইডলাইনের মধ্যে বাসচালক ও সহকারীদের স্টপেজ থেকে ওঠা যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই দিক-নির্দেশনা দেন। এতে বলা হয়েছে যে, নির্দিষ্ট স্টপেজ এর আগে যাত্রী নামানো যাবে না; বাসের কন্ডাক্টর বা হেলপার যাত্রীদের সতর্ক করবে; রাতের বেলায় আলাদা আলাদা করে বাস রেখে, উন্মুক্ত স্থানে একসাথে কয়েকটি বাস রাখতে হবে এবং সেখানে নিজস্বভাবে নিরাপত্তার উদ্যোগ নিতে হবে।
অন্যান্য নির্দেশনার মধ্যে আছে– একইসঙ্গে চালক ও হেলপার খাবার বা বিশ্রামের জন্য বিরতি নিতে পারবেন না; অগ্নিসংযোগকারী বা নাশকতাকারীর তথ্য প্রদান করলে পুরস্কৃত করা হবে; হেলপার বা কনডাক্টর ছাড়া চালক একা গাড়ি চালাতে পারবেন না; রাতের বেলায় গাড়ির ভেতর ঘুমানো যাবে না; অন্তত একজনকে পাহারায় থাকতে হবে।
বাসের দুটি দরজা থাকলে, পেছনের দরজা (চলন্ত অবস্থায়) বন্ধ রাখতে হবে, এবং গাড়ির মালিককে চালক ও হেলপারকে সতর্কতামূলক নির্দেশনা দিতে হবে। এ ছাড়া, যাত্রীদের জন্য বাসে সতর্কতামূলক স্টিকার লাগাতে হবে।

সূত্রঃ টিবিএস

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park