1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রাস্তায় ৫ লাখেরও বেশি মেয়াদোত্তীর্ণ গাড়ি চলে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেক্স: বাংলাদেশের রাস্তায় যে মেয়াদোত্তীর্ণ যানবাহন চলে, তা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিআরটিএ ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি স্বীকার করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, এবার সপ্তমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হবে। সামাজিক আন্দোলন ছাড়া সড়কের সংকট পরিবর্তন হবে না। এজন্য ব্যাপকভাবে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে।

‘সড়ক দুর্ঘটনা বাড়ছে’ সাংবাদিকদের এমন মন্তব্যেরও জবাব দেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, আমরা এখন দুর্ঘটনার তথ্য নিজেরাই ওয়েবসাইটে দিচ্ছি। বিভিন্ন সংগঠনের তথ্যে গড়মিল পরিলক্ষিত হয়। এখন আমরা বছরখানেক ধরে রিয়েল ডাটা কালেকশন করছি। এজন্য প্রকৃত পরিসংখ্যানে সংখ্যা বাড়ছে।

জুলাই মাস হতে হাসপাতাল থেকে তথ্য যুক্ত করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে বিশ্বব্যাংকের রোড সেফটি প্রজেক্টও চলছে। পাশাপাশি রাস্তা উন্নত হওয়ায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডের কারণে দুর্ঘটনা বাড়ছে বলেও তিনি উল্লেখে করেন।

ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সরকারের এ উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এ সংখ্যা বর্তমানে যথেষ্ট নয়। তাদের টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে। একইসঙ্গে ছয় বিভাগীয় শহরে ৬ জন ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

সূত্র ও ছবিঃ বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park