1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

১৬ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-চেন্নাই রুট

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

অনলাইন ডেক্স: রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬ ডিসেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে বিমান। তবে পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বাড়বে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।
তিনি বলেন, আমরা ১৬ ডিসেম্বর থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করব। এটি বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট। এ কারণেই আমরা ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালিত হবে।
তিনি আরও বলেন, এটি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রুট সম্প্রসারণ পরিকল্পনার একটি অংশ। বিমান সম্প্রতি জাপানের নারিতায়ও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
আগামী রোববার (১৯ নভেম্বর) থেকে বিমান ঢাকা-চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানান এয়ারলাইনসের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।
এ রুটে বিমানের ফ্লাইট চালু হলে ভারতে চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ভারতীয় একাধিক বিমান সংস্থা ইন্ডিগো, ভিস্তারার মতো এয়ারলাইন্সগুলো কলকাতা হয়ে চেন্নাই রুটে বর্তমানে কানেকটিং ফ্লাইট চালাচ্ছে।

সুত্রঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park