1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

২৯ নভেম্বর চালু হতে যাচ্ছে ঢাকা-কোলকাতা যাত্রীবাহী নৌ-রুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ আগামী ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ থেকে ঢাকা-কোলকাতা নৌ-রুটে প্রথম বারের মত যাত্রা সুরু করতে যাচ্ছে এম কে শিপিং লাইন্স এর মেরিন ভেসেল।

ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়ঃ ২৯ নভেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।
ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ।
জাহাজ পৌছানোর সময়: ১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
কলকাতা থেকে ছেড়ে আসবে: ৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা ।
ঢাকা পৌছানোর সময়: ৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।
যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।
ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।
চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক।
ওয়ান ওয়ে ভাড়ার তালিকাঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
সিঙ্গেল স্লিপার: ৬,০০০/- (১ জন)
ডাবল স্লিপার : ১০,০০০/- (২ জন)
সিঙ্গেল কেবিন : ১২,০০০/- (১ জন)
ডাবল কেবিন : ২০,৪০০/- (২ জন)
ফ্যামিলি কেবিন : ২৫,২০০/- (২ জন)
ভিআইপি কেবিন : ৩০,০০০/- (২ জন)
প্রিমিয়াম ভিআইপি কেবিন : ৫০,৪০০/- (২ জন)
ফ্যামিলির সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।
ইমিগ্রেশন: আংটিহারা (বাংলাদেশ) হেমনগর(ভারত)

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park