1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

৮ মার্চ থেকে ঢাকা-আদ্দিস আবাবা ফ্লাইট চালু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ ও আফ্রিকান এভিয়েশন হাব খ্যাত ইথিওপিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য গত সপ্তাহে একটি এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) স্বাক্ষরিত হওয়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্স ৮ মার্চ থেকে আদ্দিস আবাবা ও ঢাকার মধ্যে ফ্লাইট চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি। সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের কেন্দ্র আদ্দিস আবাবা থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরকে সংযুক্ত করায় এই রুটটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সামঞ্জস্যপূর্ণ ভাড়ায় বিভিন্ন কানেক্টিং ফ্লাইট সরবরাহ করবে।

ইথিওপিয়ান এয়ারলাইন মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি ফ্লাইট পরিচালনা করে, বাংলাদেশে বাণিজ্যিক সময়সূচি ফ্লাইট পরিচালনা শুরু করার পর শিগগিরই তাদের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ দিয়ে ঢাকায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
ইথিওপিয়ার পতাকাবাহী বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স ৩১ বছর ধরে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশের মাধ্যমে মালবাহী ফ্লাইট পরিচালনা করে আসছে।

ইথিওপিয়ান এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে অফলাইনে তিনটি সাপ্তাহিক নন-শিডিউল মালবাহী ফ্লাইট পরিচালনা করছে।
ইথিওপিয়ান এয়ারলাইন্স, ১৪৭টি বিমানসহ, যাত্রী বহন, গন্তব্য পরিবেশন, বহরের আকার এবং আয়ের হিসেবে আফ্রিকার বৃহত্তম এয়ারলাইন্স। পরিষেবা দেওয়া দেশের সংখ্যা অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম স্থানে রয়েছে।

সুত্রঃ বাসস

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park