1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

৯৯৯ নম্বরে কল করে উদ্ধার হল মধুমতীতে বিকল জাহাজের ১৮ নাবিক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ চট্টগ্রাম থেকে ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে এমটি নুরজাহান-২ নামে একটি জাহাজ খুলনার দৌলতপুর ডিপোয় যাচ্ছিল। পথিমধ্যে খুলনার দীঘলিয়া থানাধীন মধুমতী-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকলে সেটি বিকল হয়ে যায়। বিপদে পড়ে জাহাজের ১৮ স্টাফ।

এমন তথ্য জানিয়ে রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় জাহাজের নাবিক রাজু দ্রুত উদ্ধার সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। এরপর দ্রুত ব্যবস্থা নেয় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর নৌ-থানা। পরে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ইমন রতন বড়ুয়া। তিনি তাৎক্ষণিক নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

আনোয়ার সাত্তার আরও বলেন, সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ-থানার একটি উদ্ধারকারী দল ও খুলনা কোস্টগার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপি সদর নৌ-থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) রিয়াজ।

সুত্র ও ছবিঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park