1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

বাংলাদেশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ আগামী ২৯ অক্টোবর থেকে আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৮ সেপ্টেম্বর এক ঘোষণায় এ কথা জানিয়েছে সংস্থাটি।

এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে ওই রুটে নতুন করে ফ্লাইট বুকিং দেওয়া যাচ্ছে না। তাদের ফ্লাইট গন্তব্যের তালিকা থেকেও ঢাকাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে যারা ইতোমধ্যে এই রুটের জন্য টিকিট কেটে ফেলেছেন তাদের পুরো অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন যাত্রীরা। অপরদিকে যাদের টিকিট আংশিক ব্যবহার হয়েছে, তারা তাদের বাকি অংশের জন্য অর্থ ফেরত পাবেন।

ট্রাভেল ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজি জানিয়েছে, এই রুটে এখন ‘এয়ার এরাবিয়া আবুধাবি’ এবং ‘বিমান বাংলাদেশ’ এয়ারলাইন্সের ফ্লাইট অব্যাহত থাকবে।

ইতিহাদ এয়ারওয়েজ আরব আমিরাতের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা। ২০০৩ সালে সংস্থাটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে পৃথিবীর ৭০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park