1. admin@paribahanbarta.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা

ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স পেল অটোনেমো

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেক্স: বাংলাদেশের অন্যতম জিপিএস ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী কোম্পানি অটোনেমো সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেয়েছে। এই লাইসেন্সের মাধ্যমে অটোনেমো এখন বাংলাদেশ সরকারের সকল প্রকার নিয়ম ও নীতি অনুসরণ করে বৈধতা ও নতুনত্বের সাথে সর্বোচ্চমানের ভেহিক্যাল ট্র্যাকিং সেবা প্রদান করতে সক্ষম হবে।

অটোনেমো গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ২০২২ সালে ট্রায়াল রানের মাধ্যমে এর যাত্রা শুরু করে। ট্রায়াল রানে অটোনেমো ফ্লিট ম্যানেজমেন্ট সল্যুশন, প্রাইভেট কার সল্যুশন, পাওয়ার জেনারেটর রিমোট মনিটরিং, ফুয়েল ট্র্যাকিং সলিউশন, কন্টেইনার ও জাহাজ ট্র্যাকিং সল্যুশনসহ আরো অনেক অত্যাধুনিক জিপিএস ট্র্যাকিং সার্ভিস নিয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গবেষণা চালায়।

এছাড়া অটোমোবাইল ইন্ড্রাস্ট্রির জেনুইন পণ্য প্রাপ্তির সমস্যা দূর করতে অটোনেমো শুরু করছে তাদের নিজস্ব অটোমোটিভ পার্টস, এক্সেসরিজ ও লুব্রিকেন্ট অনলাইন শপ, যেখানে তারা গাড়ির সকল ধরনের পার্টস, এক্সেসরিজ ও লুব্রিকেন্ট শতভাগ জেনুইন পণ্য সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে।

সুত্রঃ বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park