1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

বিমানের পরিচালক সংখ্যা বেড়ে ৯ জন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেক্স: দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে রদবদল হয়েছে। বিমানে কার্গো বিভাগের জন্য নতুন পরিচালক পদ সৃষ্টি করা হয়েছে।
ফলে বিমানের পরিচালক পদ আটটি থেকে বেড়ে নয়টি হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিমানের প্রশাসন বিভাগের এক আদেশে বলা হয়েছে, পরিচালক (বিপণন ও বিক্রয়) যুগ্ম সচিব মো. কামরুল হাসান খানকে (জি-৫৩২২০) পরিচালক (কার্গো) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মহাব্যবস্থাপক (বিপণন) মো. সালাউদ্দিনকে (পি-৩৩৭৪৭) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বিপণন ও বিক্রয়) -এর (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিমানের পরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আমলাদের নিযুক্ত করা হয়েছে। অনেকদিন পর বিমানের নিজস্ব কর্মী হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন পরিচালকের দায়িত্ব পেলেন। বর্তমানে নয়টি পরিচালক পদের মধ্যে মাত্র তিনজন বিমানের নিজস্ব কর্মী। বাকিরা বিভিন্ন পদ মর্যাদার আমলা।

সুত্রঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park