1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য `বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২২’ অর্জন করেছে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অ্যাওয়ার্ড প্রদান করেছে ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’। ২১ সেপ্টেম্বর রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রতিষ্ঠানটির পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়েত-উল-ইসলাম ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতিই যাত্রীদের আস্থার প্রতিদান আর যাত্রীরাই ইউএস-বাংলার একেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার ‘এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৬’ ভূষিত হয়েছিল।

সুত্রঃ বাংলানিঊজ২৪। [পরিবর্ধিত ও পরিমার্জিত] ছবি কৃতজ্ঞতাঃ বাসস

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park