1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

১ ডিসেম্বর থেকে ঢাকা-খুলনা রুটে চলবে ‘নকশীকাঁথা এক্সপ্রেস’

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

অনলাইন ডেক্স: পদ্মা সেতু হয়ে গত ১ নভেম্বর থেকে চালু হয়েছিল দুই আন্তনগর ট্রেন সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস। এবার আগামী ১ ডিসেম্বর থেকে সেতু দিয়ে চলবে প্রথম কমিউটার ট্রেন ‘নকশীকাঁথা এক্সপ্রেস’।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে সহকারী অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা আসবে কমিউটার ট্রেনটি। এর আগে এটি মেইল ট্রেন হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করতো। এবার বর্ধিত করে খুলনা-ঢাকা রুটে চলবে এবং মেইল ট্রেনের শ্রেণি পরিবর্তিত হয়ে কমিউটার ট্রেন হিসেবে চলবে।
খুলনা থেকে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, সায়দারপুর, আনসারবাড়ীয়া, উথলী দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, মুন্দিগঞ্জ, আলমডাঙ্গা, হালসা, পোড়াদহ জং, কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী, বেলগাছি, রাজবাড়ী, খানখানাপুর, আমিরাবাদ, ফরিদপুর, বাবুয়া, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা, মাওয়া, শ্রীনগর, নিমতলী ও গেন্ডারিয়া স্টেশনে যাত্রা বিরতি করে ঢাকা (কমলাপুর) রেলস্টেশনে থামবে।
যাত্রী উঠা-নামার সুবিধা না থাকায় আপাতত ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।
বর্তমানে যশোর ক্যান্টনমেন্ট, মোমিনপুর, জয়রামপুর, জপতি, চড়াইকোল, সূর্যনগর স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার করা যেতে পারে।

সুত্রঃ বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park