1. admin@paribahanbarta.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা

‘বিজয় এক্সপ্রেস’এর নতুন বর্ধিত রুট চট্টগ্রাম -জামালপুর

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

অনলাইন ডেক্স: চট্টগ্রাম থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত চলাচল করবে।

এটি বাংলাদেশ রেলওয়ের অন্যতম দীর্ঘ দূরত্বের ট্রেন হতে যাচ্ছে।

আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ের নতুন টাইম টেবিল-৫৩ চালু হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে অন্যান্য রুটের মতো এ ট্রেনটিতেও কিছু পরিবর্তন আসছে।

রেল সূত্র জানিয়েছে, সকাল ৯ টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ৪ টা ২৫ মিনিটে ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছাবে। এ স্টেশনে ৫ মিনিটের যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে পৌঁছাবে জামালপুর রেলস্টেশনে।
অন্যদিকে জামালপুর রেলস্টেশন থেকে রাত ৮ টা ১০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে পরদিন সকালে ৫ টায়।
ট্রেনটি উভয়পথে যাত্রাবিরতি দেবে ভাটিয়ারী, ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ভৈরব বাজার, সচারচর, কিশোরগঞ্জ, আঠারবাড়ি, গৌরীপুর, ময়মনসিংহ ও পিয়রপুর।

সুত্রঃ বাংলানিউজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park