1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ, এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানো হয় রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী

পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করলো ট্যুরিস্ট পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করেছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোলরুম উদ্বোধন করা হয়েছে।

হেল্প লাইনটি হল: +8801320-222222 ও +88-01887-878787। এ হেল্প লাইনে কল করে ট্যুরিস্ট পুলিশের সেবা নিতে পারবেন পর্যটকরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ে এসব সেবা উদ্বোধন করেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ সময় ‘কমব্যাটিং ফিউচার চ্যালেঞ্জ ইন ট্যুরিজম সিকিউরিটি: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পার্সপেক্টিভস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় পুলিশ হ্যান্ডবুকেরও উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, আজ থেকে ৩০/৩৫ বছর আগে আমি কক্সবাজার গিয়েছিলাম। আমাকে বলা হয় রাতে হোটেলের বাইরে না যাওয়ার জন্য। পরবর্তীতে আমি যখন অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কক্সবাজার যাই, তখন দেখি রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত লোকজন সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছে এবং ট্যুরিস্ট পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ গঠনের মাধ্যমে পর্যটন খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমরা এগিয়েছি অনেক দূর, যেতে হবে বহুদূর। ট্যুরিস্ট পুলিশ গঠন হওয়ার পর আমরা এর প্রয়োজনীয়তা অনুভব করছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, ট্যুরিজম সেক্টর আমাদের জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ১ দশমিক ৭ মিলিয়ন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের ট্যুরিস্টদের মধ্যে ৯৫ শতাংশ দেশীয় ট্যুরিস্ট আর পাঁচভাগ বিদেশি ট্যুরিস্ট। আমরা দেশীয় ট্যুরিস্ট দিয়ে আরও বেশি আয় করতে পারি। সেজন্য পর্যটন এলাকায় সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পর্যটন এলাকায় তিন ধরনের অপরাধ হয়ে থাকে। ১. স্থানীয় লোক দ্বারা। ২. পর্যটক দ্বারা অন্য পর্যটকদের ক্ষতি সাধন। ৩. ট্যুরিজম সংস্থা দ্বারা। তাই আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টি গুরুত্বের সহকারে দেখতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাপতি শিবলুল আজম কোরেশি বলেন, আজকের প্রতিপাদ্যের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। আমি ট্যুরিজম নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করছি। অনেক পরে হলেও ট্যুরিস্ট পুলিশ গঠন হয়েছে যার মাধ্যমে পর্যটন এলাকায় অপরাধের সংখ্যা কমছে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

এছাড়া সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মনোয়ারা হাকিম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব প্রমুখ

সূত্রঃ বাংলানিঊজ২৪

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park