1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মাম গামী শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ৮৮টি লাইটার জাহাজের সনদ স্থগিত, ছোট জাহাজ সংকটে বেড়েছে বড় জাহাজের অপেক্ষা প্রগতি সরণির ৮ কিলোমিটারজুড়ে খোঁড়াখুঁড়ি ২৫ মিনিটের পথ যেতে লাগছে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ সেবা, ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য বাইকের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ সৌদির সঙ্গে সরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, যুক্ত থাকছেন মধ্যবর্তী জেলার যাত্রীরা ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা বাংলাদেশেই তৈরি হচ্ছে এলপিজি কিটযুক্ত মিতসুবিশি এক্সপ্যান্ডার ইকো

রিয়াদ ও দাম্মাম গামী শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।

এখন পর্যন্ত সৌদি আরবের জেদ্দা ও মদিনা এয়ার পোর্ট নিরাপদে আছে ও সকল যাত্রী ও উমরাহ যাত্রীগন এই রুটে যাতায়াত করছেন।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park