1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা-গুয়াংজু রুটে পুনরায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি-৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করেছে।

চলতি বছরের ১৬ মার্চ থেকে বিমানের গুয়াংজু রুটে ফ্লাইট বন্ধ ছিল।

ফ্লাইটটি গুয়াংজু পৌঁছেছে ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় ভোর ০৪টায়। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্ম সচিব) মো. ছিদ্দিকুর রহমান এবং পরিচালক বিপণন ও বিক্রয় (যুগ্ম সচিব) মো. কামরুল হাসান খান এনডিসিসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে যাত্রীদের স্বাগত জানান এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি-৩৬৭ স্থানীয় সময় ভোর ০৫ টা ৩০ মিনিটে গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ০৭ টা ২০ মিনিটে। ১৬২ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে গুয়াংজু ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিশেষ অফারে ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের টিকিট বিক্রি হচ্ছে। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড HAPPYCAN23 ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

অফারকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ২৭ হাজার ৫১০ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে ২৫ হাজার ১০৩ টাকা এবং গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৬ হাজার ৩৬৩ টাকা থেকে শুরু যা ডিসকাউন্টে ১৪ হাজার ১১১ টাকা।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন।

সুত্রঃ বাংলানিঊজ২৪ ছবিঃ সংগৃহীত

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park