1. admin@paribahanbarta.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত…সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার! রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু ঢাকার বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ছাড়তেই উধাও হয়ে যায় টিকিট, এবার এজেন্সি বদলাচ্ছে রেলওয়ে রিয়াদ ও দাম্মাম গামী শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ৮৮টি লাইটার জাহাজের সনদ স্থগিত, ছোট জাহাজ সংকটে বেড়েছে বড় জাহাজের অপেক্ষা প্রগতি সরণির ৮ কিলোমিটারজুড়ে খোঁড়াখুঁড়ি ২৫ মিনিটের পথ যেতে লাগছে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ সেবা, ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য বাইকের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত…সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ডেক্স রিপোর্টঃ ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত… সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার! খরচ এর বোঝা কার ঘাড়ে?

মোটরসাইকেল চলাচলে অনিয়ম শনাক্ত করতে এবার সামনে নম্বরপ্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকার সড়কে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর সহজে শনাক্ত করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই সামনে নম্বরপ্লেট বসানোর সিদ্ধান্ত হয়।

মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। এ নির্দেশনা বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

মোটরসাইকেল মালিক ও বিশেষজ্ঞরা বলছেন, এআই ক্যামেরা দিয়ে অপরাধ শনাক্তের লক্ষ্যের কথা বলা হলেও রাজধানী ঢাকারও বেশির জায়গায় এ ধরনের ক্যামেরা নেই।

ঢাকার বাইরে এবং মফস্‌সলে বিপুল সংখ্যায় মোটরসাইকেল চলাচল করে। এসব মোটরসাইকেলে সামনে নম্বরপ্লেট লাগিয়ে কী লাভ হবে?

বিশেষজ্ঞরা বলছেন, সামনে-পেছনে নম্বরপ্লেট থাকলেই সব সময় ক্যামেরায় ধরা পড়বে—এমন নিশ্চয়তা নেই। যেমন ঘন কুয়াশায় ক্যামেরা নম্বরপ্লেট রিড না–ও করতে পারে।

হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে নম্বরপ্লেট পড়া যাবে না। কোনো কারণে বৃষ্টি বা কাদায় নম্বরপ্লেট দৃশ্যমান না–ও থাকতে পারে।

ফলে বাড়তি একটি নম্বরপ্লেট যুক্ত করা একদিকে গ্রাহকের ওপর খরচ বাড়ানো হচ্ছে। অন্যদিকে এআই ক্যামেরা–সংক্রান্ত পর্যবেক্ষণ ও অন্যান্য কাজে সরকারি কেনাকাটা বাড়বে।

বর্তমানে প্রতিটি যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেটের সঙ্গে গ্রাহক আরএফআইডি ট্যাগ কিনে নিচ্ছেন। আরএফআইডি হচ্ছে বেতারতরঙ্গের মাধ্যমে যানবাহন শনাক্ত করার ইলেকট্রনিক ট্যাগ।

বিআরটিএ এই ব্যবস্থা চালুর সময় বলেছিল, এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে যানবাহন শনাক্ত করা যাবে।

জাল নম্বরপ্লেট ব্যবহার এবং একাধিক গাড়িতে একই নম্বর ব্যবহারের প্রবণতা বন্ধ হবে। চুরি হওয়া গাড়ি উদ্ধার: চুরি বা ছিনতাই হওয়া গাড়ির অবস্থান শনাক্ত করতে সহায়তা করবে।

অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত যানবাহন শনাক্ত করা এবং আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি সহজ করা। সড়কে গাড়ির চলাচল শনাক্ত ও নজরদারি করা।

আরএফআইডি থাকলে গাড়ির নিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের মাধ্যমে রাজস্ব ফাঁকি কমানো যাবে। যানবাহন নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা।

ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়েও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা বলা হয়েছিল। তবে এসব সুবিধা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি বিআরটিএ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক বলেন, আরএফআইডি ট্যাগ কেন কার্যকর হলো না—এই প্রশ্নের জবাব আগে সরকারকে খুঁজতে হবে।

পুরো পৃথিবীতে আরএফআইডি ট্যাগে সব কিছু শনাক্ত করা হয়। এআই ক্যামেরার বিষয়টি কেনাকাটার প্রকল্পে পরিণত হতে যাচ্ছে।

একদিকে সরকারের কেনাকাটা বাড়বে। অন্যদিকে গ্রাহকের ওপর খরচের বোঝা পড়বে।

বিআরটিএর এই সিদ্ধান্তের পর অনেক মোটরসাইকেলের মালিক ক্ষোভপ্রকাশ করেছেন। অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদে ফেসবুকে ট্রল ও মিম করেছেন।

কয়েকজন মোটরসাইকেলচালক এমন ভিডিও দেন যে তাঁদের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর জায়গা নেই।

দড়ি দিয়ে নম্বরপ্লেট বেঁধে গলায় ঝুলিয়ে মোটরসাইকেল চালিয়ে তাঁরা প্রতিবাদ জানান।

©প্রথম আলো
ছবি: দ্যা ডেইলি স্টার/ Enayet Chowdhury

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park