1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা বিকাশেই দেওয়া যাবে ট্রাফিক মামলার জরিমানার টাকা পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা গেজেট প্রকাশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত…সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার! রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, এমনকি চালকরাও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন।

গত শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।

এতে বলা হয়, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপির মাধ্যমে আবেদন করতে হবে। বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই।

বিআরটিএ আরও জানায়, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হবে।

সূত্র- যুগান্তর

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park