1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: ট্রাফিক আইন অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন এক ব্যক্তি। এ অবস্থায় মামলা এড়াতে পুলিশকে ২ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না, তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন এক ব্যক্তি। জবাবে ইসলামি আইন বিশেষজ্ঞ জানিয়েছেন, এভাবে টাকা দিয়ে মামলা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা ঘুসের অন্তর্ভুক্ত এবং তা সম্পূর্ণ হারাম।

প্রশ্নকারী জানতে চান, ট্রাফিক আইন ভঙ্গের কারণে পুলিশ ১০ হাজার টাকার মামলা দিতে চাইলে ২ হাজার টাকা দেওয়ার বিনিময়ে সেই মামলা থেকে রেহাই পাওয়া যাবে কি না।

এর জবাবে আজিমপুর ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতি আবু সাঈদ বলেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ আইনগতভাবে যে মামলা বা জরিমানা করতে চায়, তা থেকে বাঁচতে ব্যক্তিগতভাবে পুলিশকে টাকা দেওয়া জায়েজ নয়। এটি স্পষ্ট ঘুসের অন্তর্ভুক্ত। ইসলামে ঘুস দেওয়া ও নেওয়া— দুটিই হারাম এবং কবিরা গুনাহ।

এ বিষয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ের ওপর অভিশাপ দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৮০)

অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঘুসদাতা ও ঘুসগ্রহীতা উভয়ই জাহান্নামী।’ (আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৫০)

এ ছাড়া পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৮৮ নম্বর আয়াতে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করতে নিষেধ করা হয়েছে। আয়াতটির ব্যাখ্যায় মুফাসসিররা শাসক, বিচারক ও কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন।

সূত্র- যুগান্তর

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park