1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে

টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাজারে আসার ৬০ বছর পূর্ণ হলো বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি টয়োটা করোলার। ১৯৬৬ সালের নভেম্বরে যাত্রা করা মডেলটির বিক্রি এখন ৫ কোটি ৮০ লাখ ইউনিট ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বিশ্বের ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে এ গাড়ি বিক্রি করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন।

টয়োটা ১৯৬৬ সালে বাজারে আনে প্রথম প্রজন্মের করোলা। শুরুতে গাড়িটি শুধু দুই দরজার সেডান মডেলে পাওয়া যেত। পরে ক্রেতাদের চাহিদা ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে মডেলটির নকশা ও ধরনে পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে করোলা পরিবারের সঙ্গে যুক্ত হয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) মডেল করোলা ক্রস। এটি ছিল করোলা সিরিজের প্রথম এসইউভি। গাড়িটিতে তুলনামূলক বড় মালপত্র রাখার জায়গা রাখা হয়। ফলে ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি নানা কাজে গাড়িটির ব্যবহার বাড়ে।

বিশ্ববাজারে করোলার বিক্রিও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৪ সালে সিরিজটির গাড়ি বিক্রি হয় প্রায় ১৬ লাখ ৬০ হাজার ইউনিট।

এবার করোলার পরবর্তী প্রজন্মের গাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে টয়োটা। সিরিজটির ১৩তম প্রজন্মের এ গাড়িতে বিভিন্ন ধরনের জ্বালানি ও প্রযুক্তির ব্যবহার থাকবে। এর মধ্যে প্রথমবারের মতো যুক্ত হতে পারে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিকল (ইভি)। পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড মডেলও আনার পরিকল্পনা রয়েছে। এ ধরনের গাড়ি ব্যাটারির বিদ্যুতের পাশাপাশি জ্বালানি ব্যবহার করেও চলতে পারে। প্রয়োজনে বাইরের উৎস থেকে ব্যাটারি চার্জ দেয়ার সুযোগও থাকে।

বৈশ্বিক গাড়ি নির্মাতা হিসেবে টয়োটাকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হিরোশি ওকুদার। টয়োটার বৈশ্বিক উত্থানের ‘কারিগর’ বলা হতো তাকে। জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা টয়োটা মোটর করপোরেশনের সাবেক এ প্রধান নির্বাহী ও চেয়ারম্যান গত আগস্টে মারা যান। ওকুদার সবচেয়ে বড় অবদান হিসেবে ধরা হয় হাইব্রিড গাড়ি প্রিয়াসের বিকাশ। ১৯৯৭ সালে বাজারে আসে গ্যাস-ইলেকট্রিক প্রযুক্তির গাড়িটি। ওই সময় জ্বালানি সাশ্রয়ী এ প্রযুক্তি ছিল বেশ নতুন। পরবর্তী সময়ে প্রিয়াস পরিবেশবান্ধব গাড়ির প্রতীক হয়ে ওঠে। জ্বালানির দাম বাড়তে থাকায় টয়োটার জ্বালানি সাশ্রয়ী গাড়ির প্রতি আগ্রহও বাড়ে।

খাতসংশ্লিষ্টদের মতে, ছয় দশকের পথচলায় করোলা শুধু একটি গাড়ির মডেল হিসেবে নয়, বরং গণমানুষের ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রসারেও ভূমিকা রেখেছে। এখন নতুন প্রজন্মের প্রযুক্তি যুক্ত করে সে অবস্থান ধরে রাখতে চাইছে টয়োটা। —জাপান টুডে অবলম্বনে

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park