1. admin@paribahanbarta.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা গেজেট প্রকাশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত…সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার! রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু ঢাকার বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ছাড়তেই উধাও হয়ে যায় টিকিট, এবার এজেন্সি বদলাচ্ছে রেলওয়ে রিয়াদ ও দাম্মাম গামী শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ৮৮টি লাইটার জাহাজের সনদ স্থগিত, ছোট জাহাজ সংকটে বেড়েছে বড় জাহাজের অপেক্ষা প্রগতি সরণির ৮ কিলোমিটারজুড়ে খোঁড়াখুঁড়ি ২৫ মিনিটের পথ যেতে লাগছে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে বাস্তব সমস্যার কথা বিবেচনা করে ১৫ নভেম্বরের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। নিবন্ধিত মোট ৬৮ লাখ যানবাহনের প্রায় ৭৪ শতাংশ মোটরসাইকেল।

এর আগে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। এ নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নম্বরপ্লেট তৈরি করে লাগাতে হবে। স্কুটারের নম্বরপ্লেটের মাপ হতে হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার এবং মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। প্লেটে লেখা বাংলা অক্ষর ও সংখ্যা অন্তত ২০ মিলিমিটার আকারের হতে হবে।

নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। কোনো ধরনের নকশা বা সাজসজ্জা করা যাবে না।

বর্তমান সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক।

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park