1. admin@paribahanbarta.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড চালু করল ইসলামী ব্যাংক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার ফি পরিশোধের জন্য ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড নামে একটি প্রিপেইড কার্ড চালু করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি রাখা নিয়ন্ত্রণ ও পার্কিং সমস্যা সমাধানে অ্যাপভিত্তিক পার্কিং সেবা দিতে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

স্মার্ট অন স্ট্রিট পার্কিং সার্ভিস সেবার ফি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে অথবা ব্যাংক কার্ড দিয়ে। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক চালু করেছে ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড। কোনো ব্যক্তি ইসলামী ব্যাংকের হিসাবধারী না হলেও ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন।

সুত্রঃ বণিক বার্তা

এ জাতীয় আরও খবর
Copyright © 2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park