1. admin@paribahanbarta.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা বিকাশেই দেওয়া যাবে ট্রাফিক মামলার জরিমানার টাকা পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা গেজেট প্রকাশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ট্রাফিক আইনের দৌড় বাইক পর্যন্ত…সামনে লাগাতে হবে নম্বরপ্লেট, তা সনাক্ত করার জন্য এ আই ক্যামেরা কিনবে সরকার! রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু ঢাকার বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ছাড়তেই উধাও হয়ে যায় টিকিট, এবার এজেন্সি বদলাচ্ছে রেলওয়ে

বিকাশেই দেওয়া যাবে ট্রাফিক মামলার জরিমানার টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অনলাইন রিপোর্টঃ এখন মাত্র কয়েক ট্যাপেই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

এ ছাড়া সারা দেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক মামলার জরিমানার টাকা পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ট্রাফিক জরিমানা স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকেই এই টাকা পরিশোধ করতে পারবেন। সঙ্গে সঙ্গে পেমেন্টের রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

কীভাবে টাকা দেবেন?

দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে জরিমানার টাকা দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেওয়ার পর গ্রাহক তাঁর পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।

পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মুঠোফোনে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। এই ফিচার সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে ।

এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি ও মোবাইল নম্বর শেয়ার করতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।

(Source-Prothom Alo)

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park