
ডেক্স রিপোর্টঃ বিশ্বে গাড়ির বাজার ক্রমশই বাড়ছে। পৃথিবীজুড়ে প্রতি মিনিটে ১০৬টি গাড়ি বিক্রি হয়। মানুষ তার জীবনযাত্রা সহজ করতে গাড়ির ওপর ভরসা রাখেন। যোগাযোগের অন্যতম এই বাহন এখন কেবল বিলাসিতা নয়, প্রয়োজনও বটে! বিশ্ব ভ্রমণে পর্যটকদের অন্যতম সঙ্গী মোটরযান।
যত সময় এগোচ্ছ ততই উন্নত হচ্ছে অটোমোবাইল শিল্প। চোখ ধাঁধিয়ে দিচ্ছে বর্তমান সব গাড়ি। মানুষের আভিজাত্য চুঁইয়ে পরছে এই সব গাড়ির মাধ্যম। দামি গাড়ির পাশাপাশি বাজারে স্বল্পমূল্যের গাড়িও হাজির করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ কথা সত্যি, গাড়ি যেমন চোখে প্রশান্তি আনে তেমনই বিগত বছরগুলোতে বিপুল কর্মসংস্থানও তৈরি করেছে।
বিশ্বে এখন ১০০টিরও বেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। তবে তাদের মধ্যে কোন কোন নির্মাতা প্রতিষ্ঠানের গাড়ির সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? বিক্রি নিরিখে কে কত নম্বরে রয়েছে চলুন দেখে নেওয়া যাক।
বিশ্বের জনপ্রিয় ১০ গাড়ি কোম্পানি
এক হিসাব অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত প্রতিদিন ১ লাখ ৫২ হাজার ৯৭১টি যাত্রীবাহী গাড়ি উৎপাদন করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর এই তালিকায় সবার থেকে এগিয়ে জাপানি প্রতিষ্ঠান টয়োটা। এই কোম্পানি প্রতিদিন ২৩ হাজার ৮১৪টি নতুন গাড়ি বাজারে আনে। যা মোট সংখ্যার ১৫ শতাংশ।
গাড়ির উৎপাদন ও বিক্রিতে শীর্ষে টয়োটা
বিক্রির হিসাবেও টয়োটার সবার চেয়ে এগিয়ে। বিশ্ববাজারে সবচেয়ে ব্যস্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। ২০২২ সাল পর্যন্ত ৯ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৬১টি গাড়ি বিক্রি করেছে টয়োটা। তালিকায় ১ নম্বরে রয়েছে এই প্রতিষ্ঠান। টানা তিন বছর ধরে শীর্ষে রয়েছে জাপানের এই প্রতিষ্ঠানটি।
গাড়ির বিক্রিতে দুই নম্বরে ভক্সওয়াগেন
গাড়ির বিক্রি ও উৎপাদনের তালিকায় দুই নম্বরে রয়েছে ভক্সওয়াগেন। ২০২২ সালে ৮২ লাখ ৬৩ হাজার ১০৪টি গাড়ি বিক্রি করেছে ভক্সওয়াগেন। টানা ৩ বছর ধরে এই প্রতিষ্ঠান তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে।
গাড়ি বিক্রিতে তিন নম্বরে হুন্দাই
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে হুন্দাই ও কিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্টেল্যান্টিস ও জেনারেল মোটরস। তালিকায় ১৩ নম্বরে রয়েছে ভারতের মারুতি সুজুকি।
গাড়ির বিক্রির দৌড়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং চীনের প্রতিষ্ঠান গিলি থেকে এগিয়ে রয়েছে ভারতীয় অটোমোবাইল কোম্পানিটি।
বিশ্বের সেরা ১৫ গাড়ি কোম্পানির তালিকা
Toyota
Volkswagen
Hyundai Kia
Stellantis
General Motors
Ford
Honda
Nissan
BMW
Changan
Renault
Mercedes
Maruti Suzuki
Geely
Tesla
সুত্রঃ ঢাকা মেইল