1. admin@paribahanbarta.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান শুরু টয়োটা করোলার ছয় দশক, বিক্রি ছাড়াল ৫ কোটি ৮০ লাখ ইউনিট শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ? গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন সাত বছরে সড়কে নিহত ৪৫ হাজারের বেশি, ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না স্যাটেলাইট চিত্রে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং উনের বিলাসবহুল প্রমোদতরী বিশ্বের জ্বালানি সরবরাহের নতুন কেন্দ্র হয়ে উঠছে আফ্রিকা

বাংলাদেশের বাজারে এলো চীনের Changan গাড়ি

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

অনলাইন ডেক্সঃ চীনের চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ বাংলাদেশ নিয়ে এসেছে ডিএইচএস অটোস। তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের র‍্যাংগস ব্যাবিলোনিয়াতে অটোমোবাইল শিল্পের অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হোন্ডা, মার্সিডিজ বেঞ্জ এবং হুন্দাইয়ের সঙ্গে চ্যাংগান বাংলাদেশের প্রথম অফিসিয়াল শোরুম চালু করা হয়েছে।

২৩ নভেম্বর ২০২৩ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে ১ লাখ ৫০ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌঁছে দিচ্ছে। চ্যাংগানের সর্বশেষ মডেলের মধ্যে এলসভিন ও হান্টারকে উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে। নতুন এলসভিনে রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে, হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি, এবিএসসহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সঙ্গে সজ্জিত। এ ছাড়া হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো স্পেস। প্রতিটি হান্টার ও এলসভিনের সঙ্গে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা।
সুত্রঃ সমকাল

এ জাতীয় আরও খবর
Copyright © 2022-2026. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park